1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির এই ঈদে কুরবানী হোক মনের পশুত্বের-ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবীর বার্তা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন ফেনী ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন রামিসা হত্যা ও নারী সহিংসতার প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে মানববন্ধন ফেনীতে ৪০ ইয়াবাসহ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরশুরাম ক্রীড়া সংস্থার এডহক কমিটি সভাপতি ইউএনও, সদস্য সচিব টিনটিন ফেনীতে বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জয়ন্তী কবিদ্বয়ের জীবনী পাঠ,গান,নাচ,আবৃত্তিতে বর্ষাস্নাত দুপুর উদযাপন পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন তরুণ সংগঠক নেহাল মাহমুদ

মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত

মহি উদ্দিন,(পরশুরাম), ফেনী
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ফেনীর পরশুরামে ঈদুল আযহার জামাতে অংশ নিয়েছেন প্রায় ২০ জন মুসল্লী।

‎বুধবার (২৭ মে ) সকালে উপজেলার দক্ষিণ কোলাপাড়ার ছয়ঘরিয়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রয়াত মেজর মীর হোসেনের বাসার দ্বিতীয় তলার কক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ছয়ঘরিয়া এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রয়াত মেজর মীর হোসেন  মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বাংলাদেশে একদিন আগে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন শুরু করেন। তার সাথে ওই এলাকার বেশ কয়েকজন অনুসারী একসাথে ঈদ উদযাপন করে আসছিলেন। নামাজে ইমামতি করেন নোয়াখালী থেকে আগত ডা: মিজানুর রহমান। খুতবা পাঠ করেন পূর্ব সাহেবনগর গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য নাঈমুল হুদা চৌধুরী মাসুম। নামাজে প্রায় ২০ জন মুসল্লী অংশ নেন।

‎ঈদের নামাজের জামাতে অংশ নেওয়া কামাল উদ্দিন নামে এক মুসল্লী বলেন,  সৌদি আরবের চাঁদ দেখার হিসাব অনুসরণ করে আমরা ঈদ উদযাপন করি। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে মুসল্লিদের মধ্যে কুশল বিনিময় শেষে কোরবানির পশু জবাই করেন।

‎স্থানীয়ভাবে বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মাঝে  মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ঈদের নামাজের স্থানে পরশুরাম মডেল থানা পুলিশের কয়েকজন সদস্যকে  অবস্থান করতে দেখা গেছে।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম জানান,কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD