1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন ফেনী ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন রামিসা হত্যা ও নারী সহিংসতার প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে মানববন্ধন ফেনীতে ৪০ ইয়াবাসহ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরশুরাম ক্রীড়া সংস্থার এডহক কমিটি সভাপতি ইউএনও, সদস্য সচিব টিনটিন ফেনীতে বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জয়ন্তী কবিদ্বয়ের জীবনী পাঠ,গান,নাচ,আবৃত্তিতে বর্ষাস্নাত দুপুর উদযাপন পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন তরুণ সংগঠক নেহাল মাহমুদ ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেনীর পশ্চিম উকিল পাড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মাইন উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন

পরশুরাম ক্রীড়া সংস্থার এডহক কমিটি সভাপতি ইউএনও, সদস্য সচিব টিনটিন

মহি উদ্দিন,(পরশুরাম), ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

পরশুরাম ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া, সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা নেহাল মাহমুদ টিনটিন।

উপজেলা ক্রীড়া সংস্থাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্থানীয় প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্বকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ আরশাফুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মীর তারিন বাসার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী জিয়াউল ইসলাম মিলন।

এই বিষয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই আহ্বায়ক কমিটির হাত ধরে পরশুরাম উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দ্যেমে ফিরবে এবং স্থানীয় যুবসমাজের প্রতিভা বিকাশে কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD