1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন ফেনী ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন রামিসা হত্যা ও নারী সহিংসতার প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে মানববন্ধন ফেনীতে ৪০ ইয়াবাসহ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরশুরাম ক্রীড়া সংস্থার এডহক কমিটি সভাপতি ইউএনও, সদস্য সচিব টিনটিন ফেনীতে বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জয়ন্তী কবিদ্বয়ের জীবনী পাঠ,গান,নাচ,আবৃত্তিতে বর্ষাস্নাত দুপুর উদযাপন পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন তরুণ সংগঠক নেহাল মাহমুদ ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেনীর পশ্চিম উকিল পাড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মাইন উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন

রামিসা হত্যা ও নারী সহিংসতার প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে মানববন্ধন

আবু সাঈদ শাকিল, (কোম্পানিগঞ্জ),নোয়াখালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের জঘন্য ঘটনার তীব্র নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ফেনী ইউনিভার্সিটিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দেশে নারী ও শিশুদের ওপর চলমান নৃশংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রামিসা হত্যার দ্রুত বিচার, অপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং সমাজ থেকে এই ধরণের পাশবিকতা নির্মূলের পক্ষে জোরালো দাবি জানান।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম এবং ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, শিশু রামিসার ওপর যে পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মানবতার চরম অবক্ষয়। এমন জঘন্য অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রচলিত আইনের অধীনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন হীন কাজ করার দুঃসাহস না দেখায়। একই সাথে দেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার সম্পন্ন এবং সামাজিক সচেতনতা জোরদার করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।

​মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক।

​এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপু, আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, ছাত্র উপদেষ্টা সুদীপ দাস, সিনিয়র সেকশন অফিসার (জনসংযোগ) মো. আশিকুর রহমানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ এই মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD