1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ’র হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা পরশুরামে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিইন শুভ উদ্বোধন আওয়ামী লীগ নেতা শুকদেব নাথ তপনের বিচার চেয়ে ফেনী শহরে পোস্টারিং,সমালোচনার ঝড় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এয়াকুব নবী ফেনীতে মটরসাইকেল দূর্ঘটনায় পিতা পুত্র নিহত ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক “মোর্শেদ মিলন” বিজিবি’র হাতে আটকের ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে থানা জিডি ফেনী রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভোটে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কয়েকজন’কে হারানোর অভিযোগ মিলনের।সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা’র ঝড় ফেনীতে ৬ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত “ফেনী রেলস্টেশনের ভয়ংকর মাদক সম্রাজ্ঞী ফাতেমা,মাদকের ডন স্বামী মুন্না ধরাছোঁয়ার বাহিরে”-আশ্রয়দাতা কারা..?

পরশুরামে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিইন শুভ উদ্বোধন

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্যাশলেস পরশুরাম গড়তে তিনদিন ব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।


‎মঙ্গলবার(১২ মে) সকালে পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের সামনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পুবালী ব্যাংক পরশুরাম শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।সেখানে একটি অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে গ্রাহক সেবা কার্যক্রম শুরু হয়েছে।

‎এ উপলক্ষ্যে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরশুরাম শাখা প্রধান এনায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলের পুবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও নোয়াখালী অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী শাখার ব্যবস্থাপক মওদুদ আহমেদ। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,উন্নত দেশগুলোতে অনেক আগে থেকে ক্যাশলেস পদ্ধতি চালু রয়েছে। নতুন টাকা ছাপাতে সরকারের প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ক্যাশলেস পদ্ধতি চালু হলে নগদ টাকা ছাড়া অ্যাপস বা কিউআর কোডের মাধ্যমে  ঝামেলা ছাড়া লেনদেন করতে পারবে।

‎তিনি বলেন, তিনদিন ব্যাপী ক্যাম্পেইনে বিনামূল্যে  ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

‎আলোচনা শেষে বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র‌্যালি বাজারের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD