1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা ফেনী লোকজ মেলায় আলাপন’র “চৌদ্দশ তেত্রিশ” কবিতায় মুগ্ধ দর্শক-শ্রোতারা মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে’ ‎পরশুরামে সংসদ সদস্য মজনু সাংবাদিক আলা উদ্দীনের পিতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রদল নেতা কাইয়ুমের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল মদ সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী তাঁতীদল নেতা জামাল উদ্দিন জিয়া বহিষ্কার জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাসেল ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ড যুবদল নেতা খুরশিদ দিন-দুপুরে মধুয়াই খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন মিতা, ফেনী-৩ এ বইছে সমর্থনের জোয়ার

মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে’ ‎পরশুরামে সংসদ সদস্য মজনু

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ফেনী ১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক  মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, ফেনীর উত্তরাঞ্চলের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ঝুূঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নিব। কোন বরাদ্দ না এলেও বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধগুলো মেরামত করা হবে।


‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের  কাউতলী তিন গ্রাম জামে মসজিদের ১ হাজার মিটার সড়কের হেরিং বোন বন্ড প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠানে  সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন রফিকুল আলম মজনু।

‎তিনি বলেন,বিশ্ব ব্যাংকের যে প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ  মেরামতের কাজ হওয়ার কথা রয়েছে, সেটি অনুমোদন হতে সময় লাগবে। তার আগে বেড়িবাঁধ মেরামতে আমরা কাজ করব।

‎এসময় পরশুরাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসএম শাফায়াত আকতার নূর,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারসহ  স্থানীয় গ্রামবাসী, বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে বল্লামুখা- সিলোনিয়া খাল খননে সম্ভাব্যতা যাচাইয়ে নিজ-কালিকাপুর ও রাঙ্গামাটিয়া গ্রামে খাল পরিদর্শন যান রফিকুল আলম মজনু। সন্ধ্যায় মির্জানগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD