1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬কেজি গাঁজা বিপুল পরিমান ভারতীয় যৌন উত্তেজক ঔষুধসহ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল এর ছোট ভাইসহ গ্রেফতার-২ পরশুরামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন ফেনী’র সোহেল রানা ফেনীর পরশুরামে ১২ দিনেও উদ্ধার হয়নি অসহায় মহিলার তিনটি গরু ভারতের রাজনগর থানায় আটক ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত ফেনীর অভি ফেনীতে নারী সমাবেশে ফ্যামিলি কার্ডের সুফল তুলে ধরলেন জেলা তথ্য অফিসার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম ভূঁইয়া ফেনীর পলিটেকনিক্যালে ভারতীয় চোরাচালান সহ ফেনী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল এর ছোট ভাই শাহআলম ও কামরুল গ্রেপ্তার ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বহিষ্কার ও শোকজ

ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বহিষ্কার ও শোকজ

নিজস্ব প্রতিবেদক,ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ফেনী পৌর যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ওয়ার্ড কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী পৌর যুবদলের কার্যক্রম স্থগিত থাকবে। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গঠিত পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড কমিটিও বাতিল করা হয়েছে।

এদিকে, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণের অভিযোগে ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফেনী পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে। ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঘোষিত ৪ নম্বর ওয়ার্ড কমিটিতে ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামিকে সাধারণ সম্পাদক মনোনীত করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতাদের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD