1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬কেজি গাঁজা বিপুল পরিমান ভারতীয় যৌন উত্তেজক ঔষুধসহ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল এর ছোট ভাইসহ গ্রেফতার-২ পরশুরামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন ফেনী’র সোহেল রানা ফেনীর পরশুরামে ১২ দিনেও উদ্ধার হয়নি অসহায় মহিলার তিনটি গরু ভারতের রাজনগর থানায় আটক ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত ফেনীর অভি ফেনীতে নারী সমাবেশে ফ্যামিলি কার্ডের সুফল তুলে ধরলেন জেলা তথ্য অফিসার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম ভূঁইয়া ফেনীর পলিটেকনিক্যালে ভারতীয় চোরাচালান সহ ফেনী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল এর ছোট ভাই শাহআলম ও কামরুল গ্রেপ্তার ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বহিষ্কার ও শোকজ

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক,ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক।

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আল আমীন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম ও এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক।

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।

বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, আমার দেশের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, প্রথম আলোর নাজমুল হক, সময় টিভির আতিয়ার সজল, যমুনা টিভির আরিফুর রহমান, যুগান্তরের নুরুজ্জামান সুমন, দেশ রুপান্তরের সফিউল্লাহ রিপন, দীপ্ত টিভির আবদুল্লাহ আল মামুন, বণিক বার্তার নুরউল্লাহ কায়সার প্রমুখ।

প্রধান অতিথি গাজী মানিক বলেন, এক সময়ে সাংবাদিকদের অনেক সম্মান ও গুরুত্ব ছিলো। কিন্তু দিন দিন সাংবাদিকদের সম্মান কমছে। আজকে সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকরি না করে নিজেরাই মিডিয়া হাউস তৈরি করতে হবে। গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখুন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD