1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুশফিকুর রহমান ফাহিম (১৫) এর সন্ধান চায় পরিবার। যোগাযোগ: 01647 537380 তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয় দাগনভূঞা সদর থানা যুবদলের সদস্য আবদুল আউয়াল মিন্টু(জুনিয়র) ও মনিরের চলছে প্রকাশ্যে ইয়াবা বিক্রি’র মহা উৎসব। তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকে হুমকি.. পরশুরামে সীমান্তে নির্মাণ হচ্ছে ভারতীয় বাধঁ, হুমকীর মুখে কহুয়া নদীর বাঁধ “মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি” – ছাগলনাইয়ায় আলোচনার কেন্দ্রে ফারহানা আক্তার পলি বিজিবি সোর্স পরিচয়ে মাদক ব্যবসায়ী থেকে চোরাকারবারি ছাগলনাইয়ার আরমান ফেনী কাস্টমসের নিলাম সিন্ডিকেটের দখলে,উপযুক্ত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার ফেনীর দাগনভুঞায় সাংবাদিক হায়দারের ঘর ভাঙচুর পরশুরামে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় নৃত্যে দেশ সেরা প্রথম হলেন ফেনীর অঙ্কিতা বনিক

তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয়

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

আসন্ন ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড (উত্তর মন্দিয়া) এখন সরগরম। সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন তরুণ রাজনৈতিক কর্মী আকবর হোসেন হৃদয়। এলাকায় তিনি এখন পরিচিত এক জনবান্ধব ও মানবিক নেতৃত্বের নাম।

স্থানীয়দের ভাষ্যমতে, আকবর হোসেন হৃদয় দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে কাজ করে আসছেন। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহায়তা, স্থানীয় সমস্যায় সম্পৃক্ততা এবং নিয়মিত জনসংযোগের কারণে তিনি তরুণদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন।

আসন্ন নির্বাচনে নিজের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “উত্তর মন্দিয়াকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত সমাজে গড়ে তুলতে চাই। মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই তিনি সংগঠনের সঙ্গে সক্রিয় ছিলেন এবং দলের দুঃসময়ে মাঠে থেকেছেন।

স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, তরুণ প্রার্থী হিসেবে আকবর হোসেন হৃদয়ের মানবিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রতি আগ্রহ ও সমর্থন বাড়ছে।

অন্যদিকে বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে জনপ্রিয়তা, বাস্তব উন্নয়ন পরিকল্পনা এবং ভোটারদের আস্থা-এই তিনটি বিষয়ই ফলাফলে বড় ভূমিকা রাখবে।

সব মিলিয়ে উত্তর মন্দিয়া ৯নং ওয়ার্ডে আকবর হোসেন হৃদয় এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু-যাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা, নতুন সমীকরণ এবং পরিবর্তনের প্রত্যাশা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD