
ফেনীতে চোরাচালান ও মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৬কেজি গাঁজা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
এসময় মো: শাহ আলম ও মো: কামরুল ইসলাম নামে ২ প্রাচারকারীকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত শাহ আলম ফেনী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল এর ছোট ভাই ও কামরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার আবদুল মতিনের ছেলে।
র্যাব জানায় ৩মে রাতে গোপন সংবাদে খবর পেয়ে ফেনীস্থ র্যাব ৭ এর একটি টিম ফেনী পলিটেকনিক্যাল ইনিস্টিউটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এসময় ছাগলনাইয়া উপজেলা সড়ক থেকে আসা একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ঔষধ জব্দ করে। এসময় প্রাচারে জড়িত মো: শাহ আলম ও মো: কামরুল ইসলাম কে গ্রেফতার করে। একইদিন রাতে মহিপাল স্টার লাইন বাস কাউন্টারে (চট্টগ্রাম/কক্সবাজার) এর পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় ফেনীস্থ র্যাব ৭ এর পক্ষ থেকে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান মহিপালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে গেছে। অন্য অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে র্যাব কাজ করছে।