1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‎ফেনী ইউনিভার্সিটিতে ‘মাদকবিরোধী সামাজিক সচেতনতা ও আমাদের সম্মিলিত দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত “ফেনী লাইন” নামক বাস সার্ভিসের স্বত্তাধিকারী প্রতারক সাহেদ এর বাবা প্রতারণা’র দায়ে আদালত থেকে গ্রেফতার ফেনীতে ‘ভুয়া নার্স’ আটক: স্বাভাবিক প্রসবে ১৫০০ ও সিজারে নিতেন ২০০০ ফেনীর শিক্ষার্থীদের পাশে এক মানবিক মুখ,মেজবাহ উদ্দিন মিয়াজী পরশুরামে ডাকবাংলো মোড়ে সন্ধ্যায় জমে উঠে অপরাধে আঁখড়া  ফেনী ছাত্রদলে ‘আগুন ঝরানো’ আলোচনা ত্যাগ-নির্যাতনের প্রতীকে রিয়াদ পাটোয়ারী, কমিটি ঘিরে তুঙ্গে উত্তাপ জিয়া-হারুন পরিষদের সাথে এসএসকে রোড় পশ্চিম শাখা কমিটির মতবিনিয় সভা ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটি’র কার্যক্রম স্থগিত,পৌর যুবদলের সভাপতি -সম্পাদক বহিষ্কার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬কেজি গাঁজা বিপুল পরিমান ভারতীয় যৌন উত্তেজক ঔষুধসহ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল এর ছোট ভাইসহ গ্রেফতার-২ পরশুরামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফেনী ছাত্রদলে ‘আগুন ঝরানো’ আলোচনা ত্যাগ-নির্যাতনের প্রতীকে রিয়াদ পাটোয়ারী, কমিটি ঘিরে তুঙ্গে উত্তাপ

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন যেন বারুদের গন্ধ। সাত বছরের দীর্ঘ অপেক্ষার পর আসন্ন এই কমিটিকে কেন্দ্র করে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায় সবখানেই চলছে জোর হিসাব-নিকাশ। আর এই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী।

আওয়ামী শাসনামলের কঠিন সময়গুলোতে যাদের রাজপথে দেখা গেছে হাতে গোনা, তাদের মধ্যে অন্যতম ছিলেন রিয়াদ পাটোয়ারী এমনটাই বলছেন স্থানীয় নেতাকর্মীরা। হামলা, মামলা, গ্রেপ্তার আতঙ্ক-সবকিছুকে পাশ কাটিয়ে দীর্ঘ সময় রাজপথে সক্রিয় থাকা এই নেতা এখন হয়ে উঠেছেন তৃণমূলের আলোচনার প্রধান মুখ।

দলীয় সূত্রে জানা যায়, একাধিকবার হামলার শিকার হয়েছেন তিনি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে হয়েছে মামলা। তবুও থেমে থাকেননি-বরং প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার এই ‘ঝুঁকি নেওয়ার মানসিকতা’ এবং ‘কর্মীবান্ধব অবস্থান’ এখন তাকে এনে দিয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।

একজন তরুণ কর্মী ক্ষোভ আর আবেগ মিশিয়ে বলেন, “যখন মাঠে নামা কঠিন ছিল, তখন অনেকেই ছিল না। কিন্তু রিয়াদ ভাই ছিলেন। মার খেয়েছেন, মামলায় জড়িয়েছেন-তবুও পিছু হটেননি। এখন সময় এসেছে ত্যাগীদের মূল্যায়নের।”

রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, এবারের কমিটি হতে পারে একটি ‘টার্নিং পয়েন্ট’। কারণ দীর্ঘদিন পর সংগঠনটি খুঁজছে এমন নেতৃত্ব, যারা শুধু পদধারী নয়-বরং পরীক্ষিত, সাহসী এবং মাঠকেন্দ্রিক।

তাদের মতে, “বর্তমান বাস্তবতায় তৃণমূলের আস্থা অর্জন করাই সবচেয়ে বড় বিষয়। আর সেই জায়গায় রিয়াদ পাটোয়ারী অনেকটাই এগিয়ে।”

ফেনীর রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরছে একটাই প্রশ্ন-ত্যাগ আর সংগ্রামের প্রতীক এই নেতাই কি হচ্ছেন পরবর্তী সভাপতি?

নাকি শেষ মুহূর্তে আসবে নতুন কোনো চমক? কমিটি ঘোষণা এখনও বাকি। কিন্তু তার আগেই স্পষ্ট হয়ে গেছে- ফেনী জেলা ছাত্রদলের রাজনীতিতে ‘গরম’ আলোচনার কেন্দ্র দখল করে নিয়েছেন জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD