1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন ফেনী ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন রামিসা হত্যা ও নারী সহিংসতার প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে মানববন্ধন ফেনীতে ৪০ ইয়াবাসহ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরশুরাম ক্রীড়া সংস্থার এডহক কমিটি সভাপতি ইউএনও, সদস্য সচিব টিনটিন ফেনীতে বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জয়ন্তী কবিদ্বয়ের জীবনী পাঠ,গান,নাচ,আবৃত্তিতে বর্ষাস্নাত দুপুর উদযাপন পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন তরুণ সংগঠক নেহাল মাহমুদ ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেনীর পশ্চিম উকিল পাড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মাইন উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন

ফেনীতে ৪০ ইয়াবাসহ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ ইয়াবাসহ আরিফুল ইসলাম আরিফ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আজ ২৬ মে বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে।আটককৃত আরিফুল ইসলাম ফেনী পৌরসভার সুলতান পুর গ্রামের আলী এরশাদের ছেলে।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাদক মজুদের খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্ব একটি টিম কবিরাজ দিঘির নিজামের ভাড়াটিয়া আরিফুল ইসলামকে সুলতানপুর উকিল বাড়ি সংলগ্ন রাসেদের চায়ের দোকানের সামনে রাস্তার উপর বিধি মোতাবেক সাক্ষীদের সামনে তল্লাশি করে আসামির পরিহিত প্যান্টের ডান পকেটে একটি ছোট নীল পলি প্যাকেটের ভিতর অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয় ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে ও আসামীকে থানায় হস্তান্তর করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, আমাদের ডিপার্টমেন্টের কোন বন্ধ নেই আমরা নিয়মিত মাদক নিয়ন্ত্রণে কাজ করছি এরই ধারাবাহিকতায় আজ সুলতান পুর এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম কে ইয়াবাহ গ্রেফতার করতে পারি। আরিফ দীর্ঘ দিন ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD