1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ আদালতের রায়ে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পদে বহাল মোজাম্মেল হক বাহার অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হতো না ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফেনীর ১০২ কিঃ মিঃ সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি পরশুরামে স্বেচ্ছাসেবী সংগঠন রাহবার’র নতুন কমিটির অভিষেক  পরশুরাম ডায়াবেটিক হাসপাতালে নতুন নেতৃত্ব সাধারণ সম্পাদক নির্বাচিত যুবদল নেতা শামসুল আলম শাকিল সবজির বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে দুই প্যানেলে বিজয়ী হলেন যারা ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬,সভাপতি-মিস্টার, সম্পাদক-পিপুল  ফেনী’র নতুন এসপি হলেন যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামী।প্রধানমন্ত্রী’র কার্যালয়ে লিখিত অভিযোগ

পরশুরাম ডায়াবেটিক হাসপাতালে নতুন নেতৃত্ব সাধারণ সম্পাদক নির্বাচিত যুবদল নেতা শামসুল আলম শাকিল

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে স্বাস্থ্যসেবার অন্যতম আস্থার প্রতিষ্ঠান পরশুরাম ডায়াবেটিক হাসপাতাল–এর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল। তাঁর নির্বাচিত হওয়ার খবরে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা ও তরুণদের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখার কারণে শামসুল আলম শাকিল ইতোমধ্যেই পরশুরামে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার ডায়াবেটিক হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে কয়েকগুণ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল আলম শাকিল বলেন,
“পরশুরামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তাঁর নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ নেবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, যুবরাজনীতির পাশাপাশি সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ডে শাকিলের সম্পৃক্ততা ভবিষ্যতে পরশুরামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে হাসপাতাল সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে পরশুরাম ডায়াবেটিক হাসপাতাল আরও আধুনিক, সুশৃঙ্খল ও জনমুখী সেবাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD