
পরশুরামের স্বেচ্ছাসেবী সংগঠন রাহবার’র ২০২৬- ২৮ সেশনের নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে দারুল আমান মাদ্রাসা মিলনায়তনে কমিটির নব নির্বাচিত সভাপতি মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শালধর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল হক মজুমদার,দারুল আমান মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক তোফায়েল আলম বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন,রাহবার’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ প্রমুখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবল কাদের ও দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন নাঈমের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
গত ২২ মার্চ উপদেষ্টা ও সদস্যদের সর্বসম্মতিক্রমে মাওলানা আলাউদ্দিনকে সভাপতি ও এনামুল করিম আজাদকে সাধারন সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা তোফায়েল আলাম বাবর।
মানুষ ও সমাজের কল্যাণ,পরিবেশ রক্ষা,মাদকের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।