1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ আদালতের রায়ে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পদে বহাল মোজাম্মেল হক বাহার অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হতো না ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফেনীর ১০২ কিঃ মিঃ সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি পরশুরামে স্বেচ্ছাসেবী সংগঠন রাহবার’র নতুন কমিটির অভিষেক  পরশুরাম ডায়াবেটিক হাসপাতালে নতুন নেতৃত্ব সাধারণ সম্পাদক নির্বাচিত যুবদল নেতা শামসুল আলম শাকিল সবজির বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে দুই প্যানেলে বিজয়ী হলেন যারা ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬,সভাপতি-মিস্টার, সম্পাদক-পিপুল  ফেনী’র নতুন এসপি হলেন যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামী।প্রধানমন্ত্রী’র কার্যালয়ে লিখিত অভিযোগ

ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক,ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ভারত বাংলাদেশ ফেনী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির বাজারমূল প্রায় প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা।

রোববার (১০ মে) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন অলিনগর বিওপির বিশেষ টহলদল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD