
ফেনী রেলস্টেশনে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছেন মাদক সম্রাজ্ঞী ফাতেমা ও তার স্বামী মাদক বিক্রেতা মুন্না। ৫ বছর আগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন কারাবন্দী ছিলেন ফাতেমা। জেল থেকে ছাড়া পেয়ে ফের বেপরোয়া।
রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্রয়ে মাদক ব্যবসা চালিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে ফাতেমা ও তার স্বামী মুন্না।
ফেনীর সীমান্তবর্তি বিলোনিয়ার বাসিন্দা ফাতেমা ও মুন্না, ‘পরশুরাম সীমান্ত এলাকা থেকে মাদক এনে রেলস্টেশন ও আশপাশের এলাকায় কয়েকজন বিক্রেতার মাধ্যমে বিক্রি করেন। মাঝেমধ্যে এসব বিক্রেতারা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকেন ফাতেমা।
পুলিশের দাবি, চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। ফাতেমা ও মুন্না পলাতক হওয়ায় ধরা সম্ভব হয়না।
ফেনী মডেল থানার অফিসার্স ইনচার্জ আজিম উদ্দিন জানান,শুধু মাদক ব্যবসায়ী ফাতেমা নহে ফেনীর প্রত্যেকটি মাদক ব্যবসায়ীকে আটক করতে প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে।