1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক “মোর্শেদ মিলন” বিজিবি’র হাতে আটকের ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে থানা জিডি ফেনী রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভোটে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কয়েকজন’কে হারানোর অভিযোগ মিলনের।সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা’র ঝড় ফেনীতে ৬ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত “ফেনী রেলস্টেশনের ভয়ংকর মাদক সম্রাজ্ঞী ফাতেমা,মাদকের ডন স্বামী মুন্না ধরাছোঁয়ার বাহিরে”-আশ্রয়দাতা কারা..? ফেনী ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ নাছির উদ্দিন মিলনের উচ্চ আদালতের রায়ে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পদে বহাল মোজাম্মেল হক বাহার অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হতো না ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফেনীর ১০২ কিঃ মিঃ সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি

ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভোটে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কয়েকজন’কে হারানোর অভিযোগ মিলনের।সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা’র ঝড়

শহর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভোটে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন ‘মিলন-পিপুল প্যানেল’ এর সভাপতি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিলন। এ ব্যাপারে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়ে ক্ষোভপ্রকাশ করেন।

মিলন ছাতা প্রতীকে প্রতিদ্বন্ধীতা করে বড় ভাই জিয়া উদ্দিন আহমেদ মিষ্টারের কাছে হেরে যান। মিলন ফেসবুকে লিখেছেন, ‘রাতে ইঞ্জিনিয়ারিং হইছে, প্রার্থী ভাগাভাগি হয়েছে, হারুন, ইকবালসহ  আমাকে ইঞ্জিনিয়ারিং এর কারণে হারানো হয়েছে’। অপর স্ট্যাটাসে লিখেছেন, ‘রাতে ইঞ্জিনিয়ারিং এর ভোটে পরাজিত হলাম’। আরেকটিতে লিখেন, ‘আমি আমার প্রিয় ফেসবুক বন্ধুদেরকে আমি যাদের সাথে ভোট করেছি তারা আমার ফটো ব্যবহার করবেন না। কারণ আপনারা কেউ কেউ ইঞ্জিনিয়ারের সাথে জড়িত।

আমার কাছে তথ্য আসতেছে। আরো অপেক্ষা করুন। তিনি আরো বলেন আমার বোন ও ভাগিনা (দুজনে’ই আওয়ামী লীগ নেতা ও নেত্রী) ডাক্তার মুসা হাসনাত দুপুরে আমাকে ভোট দিতে এসে বলেছে আপনি হেরে যাবেন আপনার ভোট কম সেই ঢাকা থেকে এসে জানতে পারলে আমাদেরকে ঠকানোর প্রয়োজন ছিলোনা’।

এদিকে নাসির উদ্দিন মিলনের এমন স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে সংশ্লিষ্ট মহলে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD