1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ফেনী সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ফেনীর পরশুরামে ১০ মামলার আসামি মাদক সম্রাট কাল্লু গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পরশুরাম যুবদলের আনন্দ মিছিল ঘোপাল ইউনিয়ন বিএনপি’র সদস্য আলমগীর সিদ্দিকী’কে সাংগঠনিক শৃঙ্খলা  ভঙ্গ করায় কারন দর্শানোর নোটিশ ফেনী জেলার ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি, সাইদুর রহমান জুয়েল সদস্য সচিব, সালাহ উদ্দিন মামুন সদস্য  অসহায় অটোচালক ছাত্রদল নেতা মেহেদীর পাশে মন্ত্রী মিন্টু, আরিফ হাসান ও রিয়াদ পাটোয়ারীর উদ্যোগে মিলল নতুন আশার আলো পরশুরামে ফুটপাত দখল নিয়ে উত্তাল আলোচনা দখলমুক্তির দাবি জানালেন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মিদুল ফেনী রেলওয়ে স্টেশনের মাদক সম্রাজ্ঞী ফাতেমা পরশুরাম থেকে আটক

ফেনী জেলার ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি, সাইদুর রহমান জুয়েল সদস্য সচিব, সালাহ উদ্দিন মামুন সদস্য 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ফেনী জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৭ সদস্যের এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল। এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ কোটায় সদস্য হয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দিন মামুন।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী অনুমোদিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফেনীর পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং জেলা ক্রীড়া অফিসার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবগঠিত এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।

ইতোমধ্যে এই আদেশের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। ফেনীর স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদী মহল দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের আশা প্রকাশ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD