
পরশুরাম বাজারে অবৈধ দখলমুক্ত করতে এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ফুটপাত দখলের অভিযোগ থাকায় ফুটপাতে অবস্থান করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়েছে
এসময়ে বাজারে পরিচালিত অভিযানে অবৈধভাবে ফুটপাত দখলের জন্য চারটি ব্যবসা প্রতিষ্ঠান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে এ অর্থদন্ড প্রদান করা হয়।
বাজারের ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (৩ জুন) উপজেলা গেইট থেকে উত্তর বাজার পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে
৩ রা জুন বুধবার বেলা ১২ টা ৩০ মিনিটের সময় পরশুরাম পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নুর এবং মডেল থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ ব্যবসা গড়ে তোলা হয়েছিল। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। ফুটপাত ফাঁকা না থাকায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছিল।
অভিযানে উপজেলা গেইট থেকে উত্তর বাজার মাছ বাজার পর্যন্ত ফুটপাতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারকে যানজটমুক্ত ও পথচারীবান্ধব করতে ফুটপাত দখলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। উচ্ছেদ করা ফুটপাত যাতে আবারও দখল না হয়ে যায়, সেজন্য নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত রাখবে প্রশাসন।
এছাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালিকদের ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল না করার জন্য সতর্ক করা হয়।
এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের সাধারণ মানুষ। তাদের মতে, ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হলে পথচারীদের চলাচল যেমন সহজ হবে, তেমনি দূর্ঘটনা কমবে।
এব্যাপারে জানতে চাইলে ভ্রাম্য আদালতে ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নুর জানান, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে