1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের হেনস্তা বা অপমান করা সরকার মেনে নিবে না – প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি পরশুরামে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৪ হাজার টাকা জরিমানা পরশুরামে ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা  আওয়ামী লীগের ৩ মেয়রের সহযোগী বিতর্কিত আজিজ আবার ফেনী পৌরসভা’তে বদলি ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দাগনভূঞা পৌরসভার প্রকৌশলী’র ফেনী’র কৃতিসন্তান কামরুল হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার পরশুরামে ব্যাক্তিগত উদ্যোগে ঝুঁকি পূর্ণ বেড়িবাঁধ মেরামত করলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম  আল-আজহারের বাংলাদেশি শিক্ষার্থী রিফাতের আন্তর্জাতিক সাফল্য, জিরো অলিম্পিয়াড ২০২৬- এ ফাইনালে স্থান কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হলোনা সাঈদের পানিতে ডুবে শিশুর মৃত্যু  জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের হেনস্তা বা অপমান করা সরকার মেনে নিবে না – প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি

এয়াছিন চৌধুরী,(চাটখিল),নোয়াখালী
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হােসেন এমপি বলেছেন মুক্তিযোদ্ধাদের অপমান, অপদস্থ সরকার মেনে নিবে না। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি আরো বলেন মুক্তিযোদ্ধাদের সকল সমস্যার সমাধানের জন্য সরকার কাজ করে যাবে। অসহায় মুক্তি যোদ্ধাদের বাসস্থান বীর নিবাস কর্মসূচি অব্যাহত থাকবে। আজ বুধবার বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন চাটখিল – সোনামুড়ী আংশিক আসনের সাংসদ এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।

সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সমাজসেবক বিএনপি নেতা পরান চৌধুরী , উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ , পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর সদস্য সচিব আহসানুল হক মাসুদ ও মুক্তিযোদ্ধার কমান্ডার মহিউদ্দিন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা অফিসার আলী হোসাইন।

এদিকে সকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘরে পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন । মত বিনিময়কালে স্থানীয় এমপি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এটি এম মোশারফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বুধবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ইশরাক হােসেন এমপি উপজেলার সিংহবাহুড়া গ্রামে শহীদ জিএম রুহুল আমিন পাঠাগার পরিদর্শন শেষে তার কবর যিয়ারত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD