1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ফেনী সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ফেনীর পরশুরামে ১০ মামলার আসামি মাদক সম্রাট কাল্লু গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পরশুরাম যুবদলের আনন্দ মিছিল ঘোপাল ইউনিয়ন বিএনপি’র সদস্য আলমগীর সিদ্দিকী’কে সাংগঠনিক শৃঙ্খলা  ভঙ্গ করায় কারন দর্শানোর নোটিশ ফেনী জেলার ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি, সাইদুর রহমান জুয়েল সদস্য সচিব, সালাহ উদ্দিন মামুন সদস্য  অসহায় অটোচালক ছাত্রদল নেতা মেহেদীর পাশে মন্ত্রী মিন্টু, আরিফ হাসান ও রিয়াদ পাটোয়ারীর উদ্যোগে মিলল নতুন আশার আলো পরশুরামে ফুটপাত দখল নিয়ে উত্তাল আলোচনা দখলমুক্তির দাবি জানালেন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মিদুল ফেনী রেলওয়ে স্টেশনের মাদক সম্রাজ্ঞী ফাতেমা পরশুরাম থেকে আটক

পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মির্জানগর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ।

তিনি বর্তমানে চট্টগ্রামস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। উপজেলার মির্জানগর ইউনিয়নের ডিএন সাহেবনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

তাঁর এই নতুন দায়িত্ব লাভের পর সমাজসেবক আবুল কালাম আজাদ বলেন “পরশুরামের এই সুনামধন্য বিদ্যাপীঠের সার্বিক মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও গতিশীল করাই হবে আমার মূল লক্ষ্য। আমি চাই এই প্রতিষ্ঠানটি পুরো পরশুরাম অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিবে। অতীতের গৌরব ধরে রেখে বিদ্যালয়টিকে আরও অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।

এদিকে আবুল কালাম আজাদ সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, একজন দক্ষ সংগঠক হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD