1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ফেনী সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ফেনীর পরশুরামে ১০ মামলার আসামি মাদক সম্রাট কাল্লু গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পরশুরাম যুবদলের আনন্দ মিছিল ঘোপাল ইউনিয়ন বিএনপি’র সদস্য আলমগীর সিদ্দিকী’কে সাংগঠনিক শৃঙ্খলা  ভঙ্গ করায় কারন দর্শানোর নোটিশ ফেনী জেলার ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি, সাইদুর রহমান জুয়েল সদস্য সচিব, সালাহ উদ্দিন মামুন সদস্য  অসহায় অটোচালক ছাত্রদল নেতা মেহেদীর পাশে মন্ত্রী মিন্টু, আরিফ হাসান ও রিয়াদ পাটোয়ারীর উদ্যোগে মিলল নতুন আশার আলো পরশুরামে ফুটপাত দখল নিয়ে উত্তাল আলোচনা দখলমুক্তির দাবি জানালেন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মিদুল ফেনী রেলওয়ে স্টেশনের মাদক সম্রাজ্ঞী ফাতেমা পরশুরাম থেকে আটক

ফেনীর পরশুরামে ১০ মামলার আসামি মাদক সম্রাট কাল্লু গ্রেপ্তার

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে এবার ১০ মাদক মামলার আসামী সোহেল প্ৰকাশ কালু (৪০) নামের একমাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সোমবার(৮ জুন) দুপুর ১টার দিকে পরশুরাম উত্তর বাজার থেকে পরশুরাম মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতার সোহেল প্রকাশ কালু পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামের তালুকপাড়ার মৃত সেকান্দার প্রকাশ ইস্কান্দারের ছেলে।

‎পুলিশ সূত্র জানায়,মাদক ব্যবসায়ী সোহেল কালু দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও পাচার করে আসছিল। গত কয়েকদিন ধরে তাকে গ্রেফতারে চেষ্টা করছিল পুলিশ। সোমবার দুপুরে পরশুরাম মডেল থানার উপপুলিশ পরিদর্শক(এসআই) মোহাম্মদ গোলাম হক্কানী ও মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা পরশুরাম উত্তর বাজার তাকে গ্রেপ্তার করে।

‎সিডিএমএস তথ্যে জানা গেছে, ফেনী জেলার বিভিন্ন থানাসহ দেশের একাধিক স্থানে তার বিরুদ্ধে দশটি মাদক মামলা রয়েছে।স্থানীয় সূত্র জানায়,মাদক কারবারের সাথে জড়িত থেকে সোহেল বিপুল অর্থবৃত্তের মালিক হয়েছেন। তার নিজস্ব মালিকানায় ৩৭ টি সিএনজিসহ ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো আশ্রাফুল ইসলাম জানান,তার বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD