1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা ফেনী লোকজ মেলায় আলাপন’র “চৌদ্দশ তেত্রিশ” কবিতায় মুগ্ধ দর্শক-শ্রোতারা মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে’ ‎পরশুরামে সংসদ সদস্য মজনু সাংবাদিক আলা উদ্দীনের পিতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রদল নেতা কাইয়ুমের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল মদ সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী তাঁতীদল নেতা জামাল উদ্দিন জিয়া বহিষ্কার জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাসেল ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ড যুবদল নেতা খুরশিদ দিন-দুপুরে মধুয়াই খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন মিতা, ফেনী-৩ এ বইছে সমর্থনের জোয়ার

ছাত্রদল নেতা কাইয়ুমের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শহর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রদল নেতা ও মানবিক কালিদহ স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম।

গত বুধবার দুপুরে সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মিলনায়তনে শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান শেষে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম ফখরুদ্দিন ভূইঞা, কালিদহ ইউনিয়ন যুবদল নেতা ও মানবিক কালিদহ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম বলেন, আমি রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছি। সমাজের অন্যরাও যেন এসব কাজে উদ্বুদ্ধ হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ। দাখিল পরীক্ষার্থীদের জন্য এটি আমার ক্ষুদ্র উপহার। ভবিষ্যতেও এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD