1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরশুরামে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা আয়োজন করল ফুটবল টুর্ণামেন্ট পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া রাজাপুর ফাতেমা (রাঃ) বালিকা মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আটকের পর চালকে আদালতে প্রেরণ ফেনীতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা ফেনী লোকজ মেলায় আলাপন’র “চৌদ্দশ তেত্রিশ” কবিতায় মুগ্ধ দর্শক-শ্রোতারা মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে’ ‎পরশুরামে সংসদ সদস্য মজনু সাংবাদিক আলা উদ্দীনের পিতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রদল নেতা কাইয়ুমের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া

দাগনভূঞা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা দিলপুরের ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া অনুষ্ঠান শনিবার ১৮ এপ্রিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক দলিল আহমেদ দুলাল। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার রহিমা বেগম।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক দৈনিক অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক আবদুল মোতালেব, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার হোসেন ভূঁইয়া ও রাজাপুর আলিম মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা নেছার উদ্দিন।

এছাড়াও সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে মাওলানা ঈসা রুহুল্লাহ শরীফি মারুফ, মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুল খালেক, মিজানুর রহমান সুমন, মাওলানা মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দীন ও সাইফুদ্দিন জুয়েল প্রমুখ। দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে সুবর্ণা আক্তার, শিক্ষার্থীদের পক্ষে ফারজানা আক্তার পায়েল ও মানপত্র পড়েন সামিয়া আক্তার।

দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল খালেক।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত ও নাশিদ পরিবেশন করেন। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD