1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরশুরামে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা আয়োজন করল ফুটবল টুর্ণামেন্ট পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া রাজাপুর ফাতেমা (রাঃ) বালিকা মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আটকের পর চালকে আদালতে প্রেরণ ফেনীতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা ফেনী লোকজ মেলায় আলাপন’র “চৌদ্দশ তেত্রিশ” কবিতায় মুগ্ধ দর্শক-শ্রোতারা মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে’ ‎পরশুরামে সংসদ সদস্য মজনু সাংবাদিক আলা উদ্দীনের পিতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রদল নেতা কাইয়ুমের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইয়াছিন চৌধুরী,(চাটখিল),নোয়াখালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কারী সাহেব বাড়ি সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মহিন তফদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, চাটখিল পপুলার হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম, যুবদল নেতা নাঈম এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রমুখ।

টুর্নামেন্টটি সার্বিকভাবে বাস্তবায়ন করেন পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ।

ফাইনাল খেলায় অংশ নেয় আদ-দাওয়া যুব সংঘ ও পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং আদ-দাওয়া যুব সংঘ রানার্সআপ হয়।

খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি মেয়র প্রার্থী পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ তার বক্তব্যে বলেন বিভিন্ন খেলা যুব সমাজকে নেশা থেকে দুরে রাখে। তাই আমাদের মাননীয় সাংসদ ব্যরিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকন যুব সমাজকে বিভিন্ন রকম খেলার জন্য উদ্বুদ্ধ করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD