1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী’র কৃতিসন্তান কামরুল হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার পরশুরামে ব্যাক্তিগত উদ্যোগে ঝুঁকি পূর্ণ বেড়িবাঁধ মেরামত করলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম  আল-আজহারের বাংলাদেশি শিক্ষার্থী রিফাতের আন্তর্জাতিক সাফল্য, জিরো অলিম্পিয়াড ২০২৬- এ ফাইনালে স্থান কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হলোনা সাঈদের পানিতে ডুবে শিশুর মৃত্যু  জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত পরশুরামে তিন পরিবারকে স্বাবলম্বী করতে গাভী উপহার ফুলগাজী উপজেলা’র দরবারপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালমানের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হলেন নাসির ইমাম ভূট্টু রেহানা আক্তার রানুর সঙ্গে তাঁতীদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের জোর দাবি সারওয়ার জাহান শ্রাবণের এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ

কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হলোনা সাঈদের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধের খাদের পানিতে ডুবে বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমিনুল ইসলাম আমিনের বড় ছেলে সাঈদ বিন আমীনের (১০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হবে। কোরআন শরীফের ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল সাঈদ। কিন্তু হাফেজ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাঈদ।

‎সোমবার (১ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই গ্রামের মুফতি আমিনুল ইসলাম আমীনের বড় ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহার পরদিন গাজীপুর থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে পশ্চিম অলকায় গ্রামের বাড়িতে এসে পরিবারের সাথে কোরবানি দেন মুফতি আমীন। সোমবার দুপুরে বাড়ির পাশে মূহুরী নদীর বেড়িবাঁধের পাশে মাছ ধরতে যায় সাঈদ। একপর্যায়ে বাঁধের পাশে বন্যায় সৃষ্ট খাদের পানিতে ডুবে যান সাঈদ।

‎সাঈদের বাবা আমিনুল ইসলাম জানান,দীর্ঘ সময়  ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে বেড়িবাঁধের  পাশে যাই। সেখানে খাদ থেকে সাঈদকে তুলে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কান্না জড়িত কন্ঠে সাঈদের বাবা বলেন, ঢাকার  গাজীপুরের একটি মাদ্রাসা থেকে ১৩ পারা হেফজ শেষ করেছে সাঈদ।তার ও আমাদের ইচ্ছে ছিল সে কোরআনের হাফেজ হবে। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছেন।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইফতেখার হাসান ভূঁইয়া জানান, হাসপাতালে নিয়ে আসার আগে ওই শিশুর মৃত্যু ঘটেছে।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD