
সৌদি আরবে অবস্থান করলেও হৃদয়ে নিজের মাটি ফেনীকেই ধারণ করে আছেন ফেনী জেলা বিএনপি নেতা, পরশুরাম উপজেলার সলিয়া নিবাসী মোতাহের হোসেন লিটন মজুমদার। তার আদরের কন্যা আলিজা মজুমদারের আজ শুভ জন্মদিন—আর এই বিশেষ দিনটিকে ঘিরে আবেগঘন এক বার্তা দিয়েছেন তিনি।
প্রিয় কন্যার জন্মদিন উপলক্ষে ফেনীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়ে মোতাহের হোসেন লিটন মজুমদার জানান, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবার আন্তরিক দোয়া সবচেয়ে বড় শক্তি।
এসময় মোতাহের হোসেন লিটন মজুমদার বলেন,“সন্তান আল্লাহর সবচেয়ে বড় আমানত—তার জন্য আপনাদের দোয়া কামনা করছি।
আপনাদের ভালোবাসা আর দোয়াতেই সে একদিন ভালো মানুষ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।”
এই আবেগঘন আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। শুভাকাঙ্ক্ষীরা আলিজা মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্থ, সুন্দর ও আলোকিত জীবনের কামনা করেছেন।