1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুঠিরহাটে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ফেনীর ছনুয়ায় “অগ্নিকাণ্ডে সব হারানো পরিবার, আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন গিয়াস উদ্দিন মীর” বছরের প্রথম কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড পরশুরাম পরশুরামে তীব্র লোডশেডিং , তেলের সংকট পানির অভাবে ক্ষতির মুখে ইরি-বোরো চাষীরা পরশুরামে তীব্র লোডশেডিং বিপর্যস্ত জনজীবন, পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ফেনীর পরশুরামে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুর সুরুজ আলী পরশুরামে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট পরিচালনা প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ হারিয়ে যাওয়া গ্রামবাংলার সোনালি স্মৃতির রূপকথার দিনগুলি ফিরে দেখা ফেনীর মহিপালে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলনে নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন

কুঠিরহাটে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

সোনাগাজী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে চাঁদাবাজির অভিযোগ তুলে স্থানীয় ৩ যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুঠিরহাট ব্যবসায়ী সমিতি। এতে সমিতির সভাপতি ও ব্যবসায়ী নূর মোহাম্মদ (প্রকাশ আকাশ) লিখিত বক্তব্যে নানা অভিযোগ তুলে ধরেন।

মঙ্গলবার বিকেলে কুঠিরহাট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সোনাগাজী উপজেলা যুবদল নেতা নূর আলম দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ২৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুঠিরহাট বাজারে অবস্থিত তার প্রতিষ্ঠান মেসার্স রাফি হার্ডওয়্যারে ৬ থেকে ৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তার অভিযোগ, নূর আলম (৪৭)ও নুরুল আফছার (৩০) নেতৃত্বে হামলাকারীরা তাকে মারধর করে এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এ ঘটনায় মামলা করলে উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে তুলে ধরেন।

নূর মোহাম্মদের দাবি, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। তবে অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং কুঠিরহাট বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কুঠিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ীরা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাদাবির ঘটনায় নুর আলম ও আফসারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী নূর মোহাম্মদ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD