1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থান পেলেন পরশুরামের কৃতি সন্তান আবদুল কুদ্দুস মুক্তিযোদ্ধাদের হেনস্তা বা অপমান করা সরকার মেনে নিবে না – প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি পরশুরামে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৪ হাজার টাকা জরিমানা পরশুরামে ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা  আওয়ামী লীগের ৩ মেয়রের সহযোগী বিতর্কিত আজিজ আবার ফেনী পৌরসভা’তে বদলি ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দাগনভূঞা পৌরসভার প্রকৌশলী’র ফেনী’র কৃতিসন্তান কামরুল হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার পরশুরামে ব্যাক্তিগত উদ্যোগে ঝুঁকি পূর্ণ বেড়িবাঁধ মেরামত করলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম  আল-আজহারের বাংলাদেশি শিক্ষার্থী রিফাতের আন্তর্জাতিক সাফল্য, জিরো অলিম্পিয়াড ২০২৬- এ ফাইনালে স্থান কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হলোনা সাঈদের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থান পেলেন পরশুরামের কৃতি সন্তান আবদুল কুদ্দুস

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন ফেনীর পরশুরামের কৃতি সন্তান আবদুল কুদ্দুস মজুমদার।

বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এছাড়া ফেইসবুক পেজে খবরটি পোস্ট করেছেন কুদ্দুস নিজেই। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

তিনি জানান, দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’ নতুন এই কমিটিতে আবদুল কুদ্দুস গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় পরশুরামে নেতাকর্মীদের মাঝে মিষ্টিমুখ, আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আবদুল কুদ্দুস মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।তৃণমূল স্তর থেকে ছাত্রদলের রাজনীতি করে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে দুর্দিনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD