1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরশুরাম পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ফেনীতে পৃথক মামলায় স্বামী স্ত্রী কারাগারে দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন! সুমন সভাপতি, সোহেল সম্পাদক প্রীতি ফুটবল ম্যাচে মিলনমেলা: প্রবাসী সদস্য ও উপদেষ্টার উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন আনসার ভিডিপি অ্যাডভ্যান্স মহিলা কোর্সে ৬ জেলায় সেরা চৌকস ফেনীর বিবি মরিয়ম মেরি ফেনীর ফুলগাজীতে মাদকাসক্তকে কারাদণ্ড ও অর্থদন্ড ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ফেনী সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ফেনীর পরশুরামে ১০ মামলার আসামি মাদক সম্রাট কাল্লু গ্রেপ্তার

ফেনীতে পৃথক মামলায় স্বামী স্ত্রী কারাগারে

অনুসন্ধান ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।

জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা করেন।

অন্যদিকে, নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। দুই মামলার শুনানি শেষে পারিবারিক বিরোধ আপসের মাধ্যমে মীমাংসা না হওয়ায় আদালত পৃথক দুই মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. সুমন এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD