
ফেনীর ফুলগাজী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন (৫০) এক মাদকাসক্তকে ১৫ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়েছে।
ফুলগাজী উপজেলা সহকারি কমিশনার ভূমি সোহেলী নোশীন প্রত্যাশা এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার সহযোগিতায় ফুলগাজী উপজেলা সহকারি কমিশনার ভূমি পুরাতন মুন্সিরহাট বাজারে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় এ সময় গাঁজাসহ দক্ষিন শ্রীপুর গ্রামের আবদু রহমানের ছেলে জয়নাল আবেদীন কে আটক করে।
এসময় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জয়নাল কে ১৫ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। আজ বিকেলে কারাদণ্ড প্রাপ্ত জয়নাল কে জেলা কারাগার ২ তে প্রেরণ করা হয়েছে।