1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির জেলা বিএনপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় মানুষের ভালোবাসা, সংগঠনের আস্থা-জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক কমিটিতে মাস্টার গিয়াস উদ্দিন মীর ফেনীতে বিজিবির হাতে ৪১লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ফেনী’র নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার পরশুরাম পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ফেনীতে পৃথক মামলায় স্বামী স্ত্রী কারাগারে দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন! সুমন সভাপতি, সোহেল সম্পাদক প্রীতি ফুটবল ম্যাচে মিলনমেলা: প্রবাসী সদস্য ও উপদেষ্টার উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন আনসার ভিডিপি অ্যাডভ্যান্স মহিলা কোর্সে ৬ জেলায় সেরা চৌকস ফেনীর বিবি মরিয়ম মেরি ফেনীর ফুলগাজীতে মাদকাসক্তকে কারাদণ্ড ও অর্থদন্ড

ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির জেলা বিএনপির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চুমকি আক্তার, ফেনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে।

১০ জুন দুপুরে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর থানা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্প্রতি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটি মীর মাসুদ পারভেজকে আহ্বায়ক এবং সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং মহাসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটিকে আগামী চার মাসের মধ্যে জেলার সকল উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন সম্পন্ন করে জেলা সম্মেলনের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— যুগ্ম আহ্বায়ক এ.ইউ.এম. সিরাজী ও সামসুল ইসলাম চৌধুরী রুভেজ। সদস্য হিসেবে রয়েছেন মো. আশরাফ উদ্দিন ফিরোজ (সবুজ), মো. মুরাদ হোসেন, আরিফুর রহমান, আবু মনছুর মজুমদার, ফারুক আহমেদ রুবেল, মিজানুর রহমান, ফজলুল করিম ফরহাদ, মো. ফারুকুল ইসলাম, মোহাম্মদ মামুন উদ্দিন, নোবেল পাটোয়ারী, অ্যাডভোকেট আরিফুর ইসলাম, মাযহারুল ইসলাম মারুফ, কাজিম উদ্দিন রনক, গিয়াস উদ্দিন মীর, জোহরা আক্তার রুমা, মাহমুদা পারভীন, মাহমুদা শারফিন, নুর নাহার লাভলী, চুমকি আক্তার, সাজিয়া আক্তার বন্যা, আহনাফ উল হক ভূঁঞা, রাজু আহমেদ, সাজ্জাদুল আলম সাজু, দীপক চন্দ্র শীল, সৈয়দ ইমতিয়াজ, ফারাবী মজুমদার এবং শাহাদাত হোসেন পিয়াস।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনা বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD