
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
১১ জুন সকালে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এ মালামাল জব্দ করে। ৪ বিজিবি সূত্র জানায়, ১১ জুন সকালে বিজিবি টহল দল দেখে চোরাকারবারিরা ভারতীয় মালামাল রেখে পালিয়ে যায়। বিজিবি মালামাল গুলো জব্দ করে।
ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন সীমান্তে পুশইন বেড়ে যাওয়ায় এতে ফেনীর বিভিন্ন বিজিবি টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।