1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে ফেনীতে চলছে আলোচনা-সমালোচনার ঝড় ফেনীতে ২ হাসপাতাল সিলগালা ১’টির কার্যক্রম বন্ধ ও জরিমানা কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে দক্ষিন আফ্রিকায় গুলি করে হত্যা বিএনপি’র সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা : ফেনী থেকে মনোনীত সাবেক এমপি রেহানা আক্তার রানু চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ফেনীতে ১৯৩৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা ফেনী সদর উপজেলায় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয় ফেনীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে মেজবাহ মিয়াজী, শিক্ষা উপকরণ বিতরণে প্রশংসায় ভাসছেন পরশুরামে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা আয়োজন করল ফুটবল টুর্ণামেন্ট

ফেনীতে ২ হাসপাতাল সিলগালা ১’টির কার্যক্রম বন্ধ ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক,ফেনী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ফেনীতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ১ হাসপাতাল ও ১ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১’ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছে।

২২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার মজিবুর রহমান এ রায় প্রদান করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মজিবুর রহমান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন এর নেতৃত্বে একটি টিম সদর হাসপাতাল মোড়ে অবস্থিত আমিন মেডিকেল সেন্টার পরিদর্শন করে এসময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স সহ অন্যাআন্য কাগজপত্র ঠিক না পেয়ে ও নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই সময় মহিপাল নিজাম টাওয়ারের নিচতলায় অবস্থিত আলো ডিজিটাল চক্ষু হাসপাতালে গিয়ে দেখা গেছে, কোন ধরনের লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। নানা অনিয়মের অভিযোগে আলো ডিজিটাল চক্ষু হাসপাতালকে সিলগালা করা হয়।

এ ছাড়াও সদর হাসপাতাল মোড়ে অবস্থিত সোনালী ডায়াগনস্টিক সেন্টার নানা অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন জানান,সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিমের পরামর্শ ক্রমে জেলা প্রশাসনের সহযোগিতায় আজ ৩ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ টিকে সিলগালা ১ টি জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম জানান, ফেনীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পরিদর্শন ও তদারকি অব্যাহত রয়েছে অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD