1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে দক্ষিন আফ্রিকায় গুলি করে হত্যা বিএনপি’র সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা : ফেনী থেকে মনোনীত সাবেক এমপি রেহানা আক্তার রানু চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ফেনীতে ১৯৩৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা ফেনী সদর উপজেলায় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয় ফেনীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে মেজবাহ মিয়াজী, শিক্ষা উপকরণ বিতরণে প্রশংসায় ভাসছেন পরশুরামে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা আয়োজন করল ফুটবল টুর্ণামেন্ট পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া

কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আবু সাঈদ শাকিল,(কোম্পানীগঞ্জ),নোয়াখালী
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরণ এবং সঞ্চালনা করেন সংগঠনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ বাদল।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম মিরণ বলেন, জনকল্যাণ পরিষদের মূল লক্ষ্য সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের আদর্শ অনুসরণ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “আসুন মানুষের কল্যাণে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সুশাসন, নির্ভেজাল খাদ্য ও নিরাপদ সড়ক নিশ্চিতসহ ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবন, সততা, নিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার অবদান স্থানীয়দের মাঝে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, জনকল্যাণ পরিষদ এরই মধ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে সহায়তা, ঘর নির্মাণ এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD