1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে দক্ষিন আফ্রিকায় গুলি করে হত্যা বিএনপি’র সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা : ফেনী থেকে মনোনীত সাবেক এমপি রেহানা আক্তার রানু চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ফেনীতে ১৯৩৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা ফেনী সদর উপজেলায় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয় ফেনীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে মেজবাহ মিয়াজী, শিক্ষা উপকরণ বিতরণে প্রশংসায় ভাসছেন পরশুরামে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা আয়োজন করল ফুটবল টুর্ণামেন্ট পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া

কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে দক্ষিন আফ্রিকায় গুলি করে হত্যা

মো: নোমান শিবলু,(কোম্পানীগঞ্জ),নোয়াখালী
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবু নাছের শামীম (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) ২১ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, শামীম ফোর্ডসবার্গ থেকে বাজার নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা এক আততায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত ৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই সন্ত্রাসী পালিয়ে যায়।

নিহত আবু নাছের শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তিনি বাদামতলী গনু সারেং বাড়ি (জয়নাল মিয়া চেয়ারম্যান বাড়ি)-এর সন্তান। তার পিতার নাম মৃত আবদুর রশিদ মিয়া। এছাড়া তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মদিনা টাওয়ারের একটি ফ্ল্যাটের মালিক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চার পুত্র সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বারা এলাকায় ব্যবসা করে আসছিলেন।

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।তবে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD