1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী পৌর যুবদলে ‘নতুন যুগের সূচনা’: ১২ ওয়ার্ডে যুবদলের কমিটি অনুমোদন প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সরকার গ্রাম আদালতকে সক্রিয় করেছে কহুয়া নদীর বেড়িবাঁধ পূর্ণ মেরামত জনির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুখর এলাকাবাসী পলাতক ছাত্রলীগ নেতা আহাদ ও যুবদলের সাবলুর ভারতীয় শাড়ীর চোরাচালান রমারম ব্যবসা দাগনভূঞা যুবদল নেতার নেতৃত্বে চাঁদার দাবীতে সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ প্রবাসে থেকেও হৃদয়ে ফেনী-কন্যার জন্মদিনে দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা মোতাহের হোসেন লিটন কুঠিরহাটে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ফেনীর ছনুয়ায় “অগ্নিকাণ্ডে সব হারানো পরিবার, আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন গিয়াস উদ্দিন মীর” বছরের প্রথম কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড পরশুরাম

ফেনী পৌর যুবদলে ‘নতুন যুগের সূচনা’: ১২ ওয়ার্ডে যুবদলের কমিটি অনুমোদন

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফেনী পৌর যুবদলে শুরু হয়েছে নতুন এক সাংগঠনিক জাগরণ।

একযোগে ফেনী পৌর যুবদলের অধিনস্থ ১২টি ওয়ার্ডে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, আর এই পুরো প্রক্রিয়ায় জোরালো ভুমিকা রেখেছেন ফেনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী।

শুক্রবার (১ মে) গভীর রাতে ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলুর সঙ্গে যৌথ স্বাক্ষরে কমিটিগুলো অনুমোদন দেন সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী। দীর্ঘদিন ধরে স্থবির থাকা তৃণমূল সংগঠনকে সচল করতে তার এই উদ্যোগকে অনেকেই দেখছেন সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে।

ফেনীর পৌর ওয়ার্ডে ওয়ার্ডে নতুন নেতৃত্বের তালিকা:

১নং ওয়ার্ড: সভাপতি সৈয়দ তৌফিকুল আমিন তুহিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাদিম।
২নং ওয়ার্ড: সভাপতি কাজী মাকসুদুর রহমান কর্ণেল, সাধারণ সম্পাদক মোঃ হানিফ।
৩নং ওয়ার্ড: সভাপতি আনিসুর রহমান জনি, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন ভূইয়া।
৪নং ওয়ার্ড: সভাপতি মোস্তফা কামাল বাদল, সাধারণ সম্পাদক এনামুল হক সুজন।
৫নং ওয়ার্ড: সভাপতি আমিন উদ্দীন মুন্না, সাধারণ সম্পাদক রেজাউল করিম পিকুল।
৬নং ওয়ার্ড: সভাপতি মোঃ কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক সবুর খাঁন মানিক।
৭নং ওয়ার্ড: সভাপতি মোঃ নুর নবী মিলন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি।
৮নং ওয়ার্ড: সভাপতি আকবর হোসেন মামুন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমন।
৯নং ওয়ার্ড: সভাপতি মোঃ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন।
১০নং ওয়ার্ড: সভাপতি এহেতেশাম উদ্দীন ভূইয়া জেসন, সাধারণ সম্পাদক একরামুল হক আরিফ।
১১নং ওয়ার্ড: সভাপতি রায়হান কবির রাকিব, সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চৌধুরী তাশরীফ।
১২নং ওয়ার্ড: সভাপতি আব্দুল্লাহ আল কাওসার, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

কমিটি ঘোষণার পর থেকেই প্রতিটি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন আর শুভেচ্ছায় ভরে উঠেছে টাইমলাইন। সংগঠনের ভেতরে-বাইরে আলোচনার কেন্দ্রে এখন একটাই নাম হায়দার আলী রাসেল পাটোয়ারী।

নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর তৃণমূলকে সংগঠিত করে মাঠে ফেরাতে তার এই পদক্ষেপ একটি “টার্নিং পয়েন্ট” হয়ে থাকবে।

এই বিষয়ে ফেনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা তৃণমূলকে গুরুত্ব দিয়েছি।

এই কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানাই।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কমিটি অনুমোদনের মাধ্যমে ফেনী পৌর যুবদল নতুন করে নিজেদের সংগঠিত করার বাস্তব সুযোগ পেয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়াতে যে উদ্যোগ প্রয়োজন ছিল, সেটিই বাস্তবায়ন করেছেন ফেনী পৌর যুবদল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD