1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরশুরামে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির জেলা বিএনপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় মানুষের ভালোবাসা, সংগঠনের আস্থা-জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক কমিটিতে মাস্টার গিয়াস উদ্দিন মীর ফেনীতে বিজিবির হাতে ৪১লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ফেনী’র নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার পরশুরাম পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ফেনীতে পৃথক মামলায় স্বামী স্ত্রী কারাগারে দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন! সুমন সভাপতি, সোহেল সম্পাদক প্রীতি ফুটবল ম্যাচে মিলনমেলা: প্রবাসী সদস্য ও উপদেষ্টার উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন আনসার ভিডিপি অ্যাডভ্যান্স মহিলা কোর্সে ৬ জেলায় সেরা চৌকস ফেনীর বিবি মরিয়ম মেরি

পরশুরামে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে জাতীয় পর্যায়ে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম” আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রদর্শনীর আয়োজন আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ‎ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, মেধার বিকাশ ঘটিয়ে একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।এজন্য জাতীয় বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়ে এখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে।

‎মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে ফেনীর পরশুরামে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু আরো বলেন,শিক্ষা ছাড়া একটি জাতি উন্নত হতে পারে না। তরুণ প্রজন্ম যত বেশি শিক্ষিত হবে দেশ ততই এগিয়ে যাবে। শিক্ষার প্রতি আমাদের সকলকে গুরুত্ব দিতে হবে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নুর, পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক,সদস্য-সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

“মেধা ও বিজ্ঞান উদ্ভাবনের দেশে, সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে ধারণ করে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়


‎প্রতিযোগিতায় পরশুরাম উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয়  ও দুইটি কলেজ অংশ নেয়। এর মধ্যে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও পরশুরাম সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় ‎বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD