1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৬ মামলায় গ্রেপ্তার ৬ ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীর পাশে এমপি মজনু; অনুদান পৌঁছে দিলেন আলমগীর সিদ্দিকী যাত্রীদের নিরাপদে নামিয়ে চিরবিদায়: স্টার লাইন পরিবহনের চালক আবুল কালামের মানবিকতার শেষ দৃষ্টান্ত ফেনী জেলা কারাগার-১ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীর ছাগলনাইয়ায় ২২ বছরের সংসার ছেড়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ ফেনীতে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ীতে অজ্ঞাতনামা খুনি কর্তৃক খামারের কর্মচারী সাগর এর নৃশংস খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মোবাইল উদ্ধার।

নতুন গান নিয়ে এলেন সুস্মিতা আনিস

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৯ বার পড়া হয়েছে

 

আমাদের চেনা শহরের চেনা চেহারাটাই বদলে গেছে মহামারি কোভিড-১৯এর কারণে। নিজের দীর্ঘ দিনের চেনা শহরটা ছেড়ে মানুষ চলে যাচ্ছে অন্য শহরে। শহর ছাড়ার কষ্টে ঘুম নষ্ট মানুষের। এই সময়ে জনপ্রিয় সংগীত শিল্পী সুস্মিতা আনিস তার ‘চেনা শহর’ অ্যালবামের নতুন গান ‘ঘুম হতে চাই’ নিয়ে এলেন তার শ্রোতাদের জন্য।

১৭ জুলাই সন্ধ্যায় গানটির মিউজিক ভিডিও রিলিজ করা হয় সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল, ফেসবুকপেজ এবং রেডিও ও টেলিভিশনে। একসঙ্গে গানটির অডিও এবং মিউজিক ভিডিও প্রকাশ পায়।

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জয় সরকার। তানিম রহমান অংশুর পরিচালনায় এই গানের ভিডিওর শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। আর এতে মডেল হয়েছেন কলকাতার আদিল সুলতান ও কৈশম্বী চক্রবর্তী।

সুস্মিতা আনিস বলেন, ‘দেখুন গোটা বিশ্বের মানুষই এখন একটা অস্থির সময় কাটাচ্ছে। কারওরই মনের অবস্থা ভালো না। আমাদের চেনা পরিবেশটা বদলে যাচ্ছে। নতুন এক পৃথিবীর দিকে যাচ্ছি আমরা।

এই যখন অবস্থা, তখন আমার ‘ঘুম হতে চাই’ গানটা কিছুটা প্রশান্তি দিতে পারে শ্রোতাদের। সেই উদ্দেশ্য থেকেই গানটি রিলিজের করেছি। এ গানের একটি লাইন আছে এমন, তোমার দিকে তাকাই যখন…সব ভুলে যাই যেন…। তো করোনা ভাইরাসের এই মুহূর্তে আপন জনকে নিয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD