1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল মদ সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী তাঁতীদল নেতা জামাল উদ্দিন জিয়া বহিষ্কার জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাসেল ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ড যুবদল নেতা খুরশিদ দিন-দুপুরে মধুয়াই খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন মিতা, ফেনী-৩ এ বইছে সমর্থনের জোয়ার কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত “মাইস্যা” গ্রেফতার পরশুরামে ২৪ শে বন্যা মেরামত হয়নি বেড়িবাঁধ, বৃষ্টি হলেই বন্যার আশংকা ফরম তুলতেই আলোচনার কেন্দ্র রানু, ফেনীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা মনোনয়ন ফরম সংগ্রহের পরই ফেনীতে ‘হাইভোল্টেজ’ আলোচনা অগ্নকণ্যা রানুকে ঘিরে

কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৭৬ বার পড়া হয়েছে

 

কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বেশিরভাগ নেতা একমত হন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সম্মতি ও তাগিদ দিয়েছেন।

শনিবার রাতে এক ভার্চুয়াল বৈঠক শেষে দেশ রূপান্তরকে এসব জানান বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য।

স্থায়ী কমিটির সদস্যরা বলেন, কোরবানীর ঈদের পর দলের পুনর্গঠন কাজ শুরু হবে। কীভাবে দলকে শক্তিশালী করা যায় তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামত জানতে চান তিনি। সদস্যরা তাদের মতামত দেন। বেশিরভাগ সদস্য কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে মতামত দেন।

তারা যেখানে কাউন্সিল করা সম্ভব হবে না সেখানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের কথা বলেছেন। তারেক রহমান এতে সম্মতি দিয়েছেন।

বিএনপি নেতারা দেশ রূপান্তরকে বলেন, এ ছাড়া করোনা ও বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখার জন্য স্থায়ী কমিটির সদস্যদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

বিকেল সোয়া ৫টার দিকে ভার্চুয়ালি এ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়। লন্ডন থেকে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD