ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীর পাশে এমপি মজনু; অনুদান পৌঁছে দিলেন আলমগীর সিদ্দিকী
নাজিম উদ্দিন চৌধুরী
-
প্রকাশের সময় :
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
-
৪৫
বার পড়া হয়েছে
ফেনী সরকারি কলেজের ক্যান্সার আক্রান্ত এক ছাত্রীর চিকিৎসার জন্য ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী অসুস্থ ছাত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় আলমগীর সিদ্দিকী বলেন, ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে মানবিক বিবেচনায় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুদান প্রদানকালে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল হক মাহের এবং ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তার উপস্থিত ছিলেন।
সংবাদ টি শেয়ার করুন
এ বিভাগের আরো সংবাদ