ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
নাজিম উদ্দিন চৌধুরী
-
প্রকাশের সময় :
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
-
২০
বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘ। সংগঠন দুটির যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকায় গিয়ে বন্যার্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণ উপকরণ তুলে দেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সংগঠনের প্রতিনিধিরা জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কাটিয়ে ওঠা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ টি শেয়ার করুন
এ বিভাগের আরো সংবাদ