1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী স্বদেশ কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সম্পাদক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ওয়াসিমের ছবি বাদ পড়ায় ফেনী সরকারি কলেজে ছাত্রদলের প্রতিবাদ, ব্যানার সংশোধনের পর অডিটোরিয়াম ত্যাগ শিবির নেতাকর্মীদের ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৬ মামলায় গ্রেপ্তার ৬ ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীর পাশে এমপি মজনু; অনুদান পৌঁছে দিলেন আলমগীর সিদ্দিকী যাত্রীদের নিরাপদে নামিয়ে চিরবিদায়: স্টার লাইন পরিবহনের চালক আবুল কালামের মানবিকতার শেষ দৃষ্টান্ত ফেনী জেলা কারাগার-১ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল নেতা এমদাদ হোসেন মিলন এবং ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী। মানবিক এই উদ্যোগে দুর্গম এলাকায় গিয়ে বন্যার্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা নৌপথ ও কাদাময় রাস্তা অতিক্রম করে ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে চাল, ডাল, আলু, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় ছাত্রদল নেতা এমদাদ হোসেন মিলন বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসা উচিত।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। দুর্গম এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকদের এমন মানবিক উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD