1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনী কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী স্বদেশ কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সম্পাদক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ওয়াসিমের ছবি বাদ পড়ায় ফেনী সরকারি কলেজে ছাত্রদলের প্রতিবাদ, ব্যানার সংশোধনের পর অডিটোরিয়াম ত্যাগ শিবির নেতাকর্মীদের ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৬ মামলায় গ্রেপ্তার ৬ ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীর পাশে এমপি মজনু; অনুদান পৌঁছে দিলেন আলমগীর সিদ্দিকী

ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ফেনী শহরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ সুপার ফেনীর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও জব্দকৃত আলামতের বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ফেনীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD