1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী স্বদেশ কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সম্পাদক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ওয়াসিমের ছবি বাদ পড়ায় ফেনী সরকারি কলেজে ছাত্রদলের প্রতিবাদ, ব্যানার সংশোধনের পর অডিটোরিয়াম ত্যাগ শিবির নেতাকর্মীদের ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৬ মামলায় গ্রেপ্তার ৬ ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীর পাশে এমপি মজনু; অনুদান পৌঁছে দিলেন আলমগীর সিদ্দিকী যাত্রীদের নিরাপদে নামিয়ে চিরবিদায়: স্টার লাইন পরিবহনের চালক আবুল কালামের মানবিকতার শেষ দৃষ্টান্ত ফেনী জেলা কারাগার-১ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফেনী সদর উপজেলার “ফাজিলপুর জিরোপয়েন্টবাসী”। স্থানীয় বাসিন্দা, প্রবাসী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পরিচালিত “চট্টগ্রামবাসীর জন্য ভালোবাসার উপহার” শীর্ষক এ কার্যক্রমের মাধ্যমে ৩০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানান, গত ১৮ জুলাই (শনিবার) সকালে এক ট্রাক ও একটি হাইস গাড়ি ভর্তি ত্রাণসামগ্রী, ওষুধ, শাড়ি, লুঙ্গি, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন এবং নগদ অর্থ নিয়ে সাতকানিয়ার উদ্দেশ্যে যাত্রা করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বন্যাকবলিত ৩০০টি পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, সয়াবিন তেল, সরিষার তেল, আলু, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, মসলা, বিশুদ্ধ পানি, গোসলের সাবান, কাপড় কাচার সাবান, প্রয়োজনীয় ওটিসি (OTC) ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার (প্যাম্পার্স), শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করা হয়েছে।

ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর প্রধান সমন্বয়ক ও ‘ভয়েস অব ফেনী’-এর সম্পাদক তমিজ উদ্দিন চৌধুরী বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ। ফাজিলপুর জিরোপয়েন্টবাসী, প্রবাসী ভাই-বন্ধু এবং উদ্যোক্তাদের আত্মীয়-স্বজনের সম্মিলিত সহযোগিতায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।”

ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর এ মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD