1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ জুলাই আন্দোলনে ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনী কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী স্বদেশ কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সম্পাদক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ফেনী জেলা কারাগার-২ এ বন্দিদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) ফেনী জেলা কারাগার-২ প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারাগারের জেলার ফেরদৌস মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ। তিনি বক্তব্যে মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে বন্দিদের অবহিত করে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেকের সচেতনতা অত্যন্ত জরুরি। এ জন্য বন্দিদের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নতুনভাবে জীবন শুরু করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বন্দিরা মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম বন্দিদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD