ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। সোমবার (২০ জুলাই) সকাল থেকে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে।
কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনির নেতৃত্বে প্রথম দিনের গণস্বাক্ষর কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, সহ-সভাপতি বাদশা ফাহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবী, যুগ্ম সম্পাদক রাহিম পাটোয়ারী ও জিয়া উদ্দিন পলদশ, ছাত্রবিষয়ক সম্পাদক চুমকি আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিমুল হক সিফাত এবং সদস্য শাখাওয়াত হোসেন সাবিতসহ অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা চালুর দাবিতে এ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচি শেষে সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।