1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ জুলাই আন্দোলনে ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনী কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী স্বদেশ কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সম্পাদক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পরিবেশ সংরক্ষণে ‘বৃক্ষরোপণ নয় শুধু, বৃক্ষের পরিচর্যাও আমাদের দায়িত্ব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে শহরতলীর দশমী ঘাটে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী-র সঞ্চালনায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সনাতন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি একটি কৃষ্ণচূড়া ও একটি পলাশ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপস্থিতদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD