1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ জুলাই আন্দোলনে ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনী কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী স্বদেশ কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সম্পাদক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ই-লার্নিং ইয়ুথ ফোরাম ও জিরাজিয়া ছাত্র জাকিরিন সংঘের উদ্যোগে বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই আন্দোলনে ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে জুলাই আন্দোলনে হাবিবুর রহমানের ভূমিকা, তার ত্যাগ-তিতিক্ষা এবং বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হাবিবুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় তাকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, “তুমি অনেক কষ্ট করে বেঁচে আছো। দলের জন্য তোমার যে অবদান, তা দল কখনো ভুলবে না। তুমি যেভাবে দলের জন্য সময়, শ্রম ও ত্যাগ স্বীকার করেছ, ইনশাআল্লাহ দল তার যথাযথ মূল্যায়ন করবে।”

আলোচনার একপর্যায়ে আন্দোলনের সময়কার শারীরিক যন্ত্রণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “তুমি যে বেদনা নিয়ে আজও বেঁচে আছো, সেই বেদনা আমিও এখনো বহন করে চলেছি। আল্লাহ আমাদের সবার ত্যাগ কবুল করুন।”

হাবিবুর রহমান জুলাই আন্দোলনের অগ্রসারির একজন সংগঠক হিসেবে পরিচিত। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় নেতৃত্ব দেন। মিছিলের ব্যানার প্রস্তুত থেকে শুরু করে স্লোগান এবং কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ১৮ জুলাই রাজধানীর শনির আখড়ায় বৃহৎ আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। পরদিন ১৯ জুলাই সেগুনবাগিচা, সচিবালয়, শান্তিনগরসহ আশপাশের এলাকায় আন্দোলন সংগঠিত করেন। এরপর ২০ জুলাই শনির আখড়া এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি বলে জানান তিনি।

পরবর্তীতে সময়মতো উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান না পাওয়ায় সেই গুলিবিদ্ধ হওয়ার ক্ষতের জটিলতা এখনো বহন করছেন হাবিবুর রহমান। দীর্ঘদিন পরও তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত কণ্ঠে হাবিবুর রহমান বলেন, “এই অভিশপ্ত জুলাই আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, যা কোনো কিছুর বিনিময়ে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। মহান আল্লাহ যদি সেদিন আমাকে বাঁচিয়ে না রাখতেন, তাহলে আজ আমার বেঁচে থাকার কথা ছিল না। কীভাবে যে বেঁচে আছি, সেই কষ্ট আমার পরিবার ছাড়া আর কেউ জানে না।”

তিনি আরও বলেন, “দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছি, রাস্তায় থেকেছি, রক্ত দিয়েছি। আমার বিশ্বাস, দল আমাদের সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দোয়া করেছেন, সাহস দিয়েছেন এবং বলেছেন—আমার অবদানের মূল্যায়ন অবশ্যই হবে। তাঁর এই কথাগুলো আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে।”

দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলনে সাহসী ভূমিকা রেখে তৃণমূল নেতাকর্মীদের রাজপথে নামতে অনুপ্রাণিত করেছেন হাবিবুর রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য, সহ-অর্থ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-স্কুলবিষয়ক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ২০২৪ সালে ফেনীর বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে একাধিকবার ত্রাণসামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করেন। বর্তমানে তিনি সোনাগাজী আলহাজ রহিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD