1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের নেতৃত্বে নোমান-ইমাম ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ জুলাই আন্দোলনে ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনী কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী স্বদেশ কণ্ঠ’র প্রতিষ্ঠাতা সম্পাদক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী

মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের নেতৃত্বে নোমান-ইমাম

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সামাজিক উন্নয়ন, মানবসেবা, শিক্ষা, ক্রীড়া, প্রবাসী কল্যাণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান (নাদিম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইমাম হোসেন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম (দিনার), সহ-সভাপতি মো. শেখ ফরিদ, সহ-সাধারণ সম্পাদক মো. জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. কেফারেত উল্লাহ (বাবলু), সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম (রনি), উপ-অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ ফরিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এমরান হোসেন সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম (সাব্বির), প্রচার ও প্রকাশনা সম্পাদক গিয়াস উদ্দিন ফারহাদ, প্রবাসী সম্পাদক মো. ইউসুফ নবী জামসেদ, উপ-প্রবাসী সম্পাদক আকরাম হোসেন (রাহুল), প্রবাসী কল্যাণ সম্পাদক নুর উদ্দিন অনিক, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক বেলাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদের, উপ-সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সৌরভ, উপ-ক্রীড়া সম্পাদক মো. শাহিন এবং কার্যকরী সদস্য জাহেদুল ইসলাম, আবু বকর সিদ্দিক (শাকিল), জাহেদুল আলম, রাকিব হোসেন (রাজু) ও আব্দুল আলিম নিশান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কার্যনির্বাহী কমিটি সামাজিক সম্প্রীতি, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্রীড়া উন্নয়ন এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারে আন্তরিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং এলাকার সার্বিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনের সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী, দাতা সদস্য ও প্রবাসীদের দোয়া, পরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD