1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী জেনারেল হাসপাতালে ইএনটি চিকিৎসকের বিরুদ্ধে টেস্ট বাণিজ্যের অভিযোগ মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের নেতৃত্বে নোমান-ইমাম ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ জুলাই আন্দোলনে ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনী কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, ১৫ জন গ্রেফতার ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর মানবিক উদ্যোগে ৩০০ পরিবারে ত্রাণ বন্যার্তদের পাশে এমদাদ হোসেন মিলন ও ‘ইয়ার নুরুল্ল্যাপুর’ গ্রামবাসী

ফেনী জেনারেল হাসপাতালে ইএনটি চিকিৎসকের বিরুদ্ধে টেস্ট বাণিজ্যের অভিযোগ

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আসিফ উদ্দিনের বিরুদ্ধে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) লিখে দেওয়া, নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানো এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অভিভাবক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ডা. আসিফ উদ্দিনের কাছে চিকিৎসা নিতে গেলে অনেক রোগীকেই প্রয়োজন থাকুক বা না থাকুক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা লিখে দেওয়া হয়। প্রেসক্রিপশনের সঙ্গে নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ব্যক্তিগত চেম্বারের ভিজিটিং কার্ড সংযুক্ত করে সেখানে পরীক্ষা করাতে পরামর্শ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালের পরিবর্তে প্রাইভেট হাসপাতালে অপারেশন করানোর জন্যও রোগীদের উৎসাহিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সরকারি হাসপাতালের পরীক্ষার মান নিয়ে নেতিবাচক মন্তব্য করে রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করাতে বলা হয়। এছাড়া ফরেন বডি অপসারণ, কানের চিকিৎসা ও অন্যান্য সেবার জন্য রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।

লিখিত অভিযোগে কয়েকজন রোগীর অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ২৬ জুন মুক্তা আক্তার নামে এক রোগীকে গলার সমস্যার জন্য প্রায় ৭ হাজার টাকার পরীক্ষা লিখে দিয়ে একটি বেসরকারি মেডিকেল সেন্টারের ভিজিটিং কার্ড দেওয়া হয়। ১৫ জুলাই আবু ছিদ্দিক নামে এক রোগীকে এফএনএসি (FNAC)সহ একাধিক পরীক্ষা লিখে বেসরকারি প্রতিষ্ঠান থেকে করাতে বলা হয়।

এছাড়া ২৩ জুন মাশিয়াত নামে এক রোগীকে সরকারি হাসপাতালে অপারেশনের জন্য দীর্ঘ সময় অপেক্ষার কথা জানিয়ে প্রাইভেট হাসপাতালে দ্রুত অপারেশন করানোর পরামর্শ দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। একই ধরনের অভিযোগ করেছেন নুসরাত, জয়নাল আবেদিন, মিনহাজুর রহমান, মরিয়ম ও আপতাহি নামের আরও কয়েকজন রোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক স্টাফ দাবি করেন, ডা. আসিফ উদ্দিন যোগদানের পর কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমন্বয় করে রোগী পাঠানো হচ্ছে। তবে এই দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, এক রোগীর রিপোর্ট না দেখা, অশোভন আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এক অভিভাবক হাসপাতালের আরএমও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ উভয় পক্ষকে নিয়ে শুনানির উদ্যোগ নিয়েছে।

ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করা হবে।”

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মো. আসিফ উদ্দিন বলেন, “আমি অপারেশনযোগ্য রোগীদের সরকারি হাসপাতালের ওটিতে যেতে বলি। যাদের এখানে চিকিৎসা সম্ভব নয়, তাদের চট্টগ্রামে রেফার করি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD